Home » অগ্নিপথের দাবানলে বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা

অগ্নিপথের দাবানলে বাতিল বহু ট্রেন, দেখে নিন তালিকা

সময় কলকাতা ডেস্কঃ ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ পরিকল্পনার বিরোধিতার আগুনে পুড়ছে গোটা দেশ। মারপিট, ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক ট্রেনে। জ্বলছে একাধিক রাজ্য। একাধিক ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোনওক্রমে সেই ট্রেনগুলি থেকে পালিয়ে বেঁচেছে যাত্রীরা। যার জেরে পূর্ব মধ্য রেলে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানিয়েছেন। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। শুক্র এবং শনিবারের পরেও রবিবার ফের বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বাতিল হওয়া ট্রেনের মধ্যে রয়েছে-

১)আসানসোল-গোয়া এক্সপ্রেস
২)কলকাতা-অমৃতসর এক্সপ্রেস
৩)হাওড়া-জয়নগর এক্সপ্রেস
৪)ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস
৫)ভাগলপুর-মুজফফরপুর এক্সপ্রেস
৬)ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস
৭)ভাগলপুর-রাঁচি ভানাচল এক্সপ্রেস
৮)মালদা টাউন-পাটনা এক্সপ্রেস।

এছাড়াও একাধিক ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। দেখে নিন সেই তালিকা-

১) কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল পৌনে ১২টার বদলে দুপুর ৩টে ছাড়বে।
২) হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস সকাল ৮টা ১৫ মিনিটের বদলে বিকেল ৪টে ৫০ মিনিটে ছাড়বে।
৩) হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস দুপুর ২টো ৫ মিনিটের বদলে দুপুর ৩টে ১৫ মিনিটে ছাড়বে।
৪) হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস বেলা ১টার বদলে বিকেল ৪টে ১০ মিনিটে ছাড়বে।
৫) ভাগলপুর-লোকমান্য তিলক এক্সপ্রেস সকাল ৯টার বদলে বিকেল ৫টায় ছাড়বে।
৬) ভাগলপুর-অনন্দ বিহার বিক্রমশিলা এক্সপ্রেস সকাল ১১টা ৫০ মিনিটের বদলে সন্ধ্যা ৬টায় ছাড়বে।

গত কয়েকদিন ধরেই অগ্নিপথ প্রকল্প নিয়ে উত্তাল গোটা দেশ। ছাত্র-যুবদের বিক্ষোভের জেরে অগ্নিগর্ভ একাধিক রাজ্য। কেন্দ্রের এই প্রকল্পের বিরোধিতা করে একাধিক জায়গায় ট্রেন অবরোধে সামিল হয়েছে বিক্ষোভকারীরা। একাধিক ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টানা তিনদিন ধরে একাধিক ট্রেন বাতিলের জেরে সমস্যা পড়ছেন যাত্রীরা। বিশেষ করে, হাওড়া থেকে নিউ দিল্লিগামী ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া প্রচুর ট্রেনের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।

About Post Author