Home » ভয়াবহ বন্যা অসমে, ক্ষতিগ্রস্ত ৩১ লক্ষ মানুষ

ভয়াবহ বন্যা অসমে, ক্ষতিগ্রস্ত ৩১ লক্ষ মানুষ

সময় কলকাতা ডেস্ক: অসমে অবিরাম বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি । জলের তলায় তলিয়ে গিয়েছে একের পর এক গ্রাম,বিঘার পর বিঘা চাষের জমি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গিয়েছে অসমে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫। বর্তমানে ক্ষতিগ্রস্ত মোট ৩২ টি জেলা। প্রতিদিনই জলের তলায় চলে যাচ্ছে নতুন নতুন এলাকা। বন্যায় প্রায় ৩১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন অসমে। বর্তমানে প্লাবিত গ্রামের সংখ্যা ৪ হাজারেরও বেশি বলে খবর। এই পরিস্থিতিতে শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে ত্রাণের কাজ শুরু করেছে ভারতীয় সেনা।

ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লক্ষ মানুষকে ৫১৪টি ত্রাণশিবিরে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, হোজাই জেলায় দুর্গতদের উদ্ধারের সময়ে একটি নৌকাডুবিতে নিখোঁজ হয়ে যায় তিন শিশু। বাকি ২১ জনকে উদ্ধার করা হয়েছে । এই বন্যার ফলে বিপুল পরিমাণ চাষের ক্ষতি হওয়ায় চিন্তায় রয়েছে সে রাজ্য়ের সরকার। প্রায় ৬৬,৪৫৫ হেক্টর চাষের জমি জলের তলায়। এর ফলে প্রবল খাদ্যশস্যের সংকটে পড়তে পারে রাজ্য, বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি, বন্যার কবলে রয়েছে ত্রিপুরা। বর্তমানে ত্রিপুরায় ১০ হাজার মানুষ ঘরছাড়া। অন্যদিকে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তর-পূর্বের আরেক রাজ্য মেঘালয়ও।

About Post Author