সময় কলকাতা ডেস্কঃ বিহারের পাটনায় ১৮৫ জন যাত্রী নিয়ে আকাশে ওড়ার পর একটি বেসরকারি উড়ানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দিল্লিগামী স্পাইসজেটের উড়ানটি দ্রুত পাটনা বিমানবন্দরেই জরুরি অবতরণ করে। অল্পের জন্য রক্ষা পান উড়ানের সমস্ত যাত্রী ও বিমান কর্মীরা। রবিবার সকালে এই ঘটনাটি ঘটে।
পাটনার জেলা শাসক চন্দ্রশেখর সিং এক সাংবাদিক সম্মেলনে বলেন, গ্রাউন্ডে থাকা স্থানীয়রা উড়ানটির বাঁ দিকের ডানায় আগুন দেখতে পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান। এরপরই ফ্লাইটটিকে পাটনা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। ১৮৫ জন যাত্রীকে নিয়ে নিরাপদে অবতরণ করে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে ডিজিসিএ তদন্ত শুরু করেছে।
দিল্লিগামী অই উড়ানে থাকা একজন যাত্রী সাংবাদিকদের জানান, ‘উড়ানটি প্রথম ১৫ মিনিটের মধ্যে অনেক শব্দ শোনা গিয়েছিল। তখন পাইলট ঘোষণা করেন যে কিছু সমস্যা হয়েছে, আমরা পাটনায় ফিরে যাব। ওই সময় উড়ানের ভিতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
ডিজিসিএ সূত্রের খবর, আকাশে ওড়ার পরই উড়ানটির বাঁ দিকের ইঞ্জিনের সঙ্গে একটি পাখির আঘাত লাগে ফলে আগুন ধরে যায়।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর