Home » হাসপাতালে ভর্তি কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার

হাসপাতালে ভর্তি কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার

সময় কলকাতা ডেস্কঃ একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার। এসএসকেএম হাসপাতালের আইসি ইউ-তে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৯২ বছর বয়সী এই পরিচালকের রয়েছে কিডনি এবং ফুসফুসের সমস্যা। সঙ্গে ডায়াবেটিসও রয়েছে। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বর্ষীয়ান পরিচালকের। সে কারণে করোনা পরীক্ষা করানো হয়েছে। মঙ্গলবারই রিপোর্ট আসার কথা। চেস্ট মেডিসিন বিশেষজ্ঞ সোমনাথ কুণ্ডু এবং মেডিসিনের চিকিৎসক সৌমিত্র ঘোষের নেতৃত্বে পাঁচজনের একটি দল পরিচালককে দেখছেন।

নিজের কর্মজীবনে একাধিক বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি। ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন। পেয়েছেন পাঁচটি জাতীয় পুরস্কার। উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া তরুণ মজুমদারের প্রথম পরিচালিত ছবি। তার পরিচালিত প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি কাঁচের স্বর্গ।  ‘বালিকা বধূ’, ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ফুলেশ্বরী’, ‘দাদার কীর্তি’, ‘আপন আমার আপন’, ‘গণদেবতা’, ‘আলো’র মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন পরিচালক।

About Post Author