Home » কাটলো জিঘাংসার অন্ধকার, কাজে যোগ দিলেন রেণু

কাটলো জিঘাংসার অন্ধকার, কাজে যোগ দিলেন রেণু

সময় কলকাতা ডেস্ক: অবশেষে কাজে যোগ দিলেন রেণু খাতুন। পূর্ব বর্ধমান জেলা কেতুগ্রামের নির্যাতিতা রেণু  মঙ্গলবার চাকরিতে যোগ দিলেন।

পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে স্টাফ নার্স গ্ৰেড-২ পদে যোগ দিলেন রেণু খাতুন। সরকারি চাকরি যাতে না করতে পারে সেই জন্যই ডান হাতের কব্জি কেটে নিয়েছিলেন তার স্বামী সরিফুল সেখ । সেই বাধাবিঘ্ন সরিয়ে অবশেষে সরকারি কাজে যোগদান রেণুর। কাজে যোগ দেওয়ার পরে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তাকে সম্বর্ধনা দেয়। চাকরিতে যোগদান করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানায় রেণু।

উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে রেণুর বিয়ে হয়। রেণু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নার্সিংয়ের কাজ করতেন। এর পর সরকারি নার্স নিয়োগ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন। সেই চাকরিতে যোগ দেওয়ার আগে গত ৪ জুন রেণুর ডান হাতের কবজি থেকে কেটে নেয় তার স্বামী। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্বামী-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা মত চাকরিতে যোগ দিলেন রেণু খাতুন।

 

About Post Author