সময় কলকাতা ডেস্ক: ২০০৪ সালে উৎপাদন বন্ধ হয় দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেডে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ হয়ে যাওয়ায় বহু কর্মীকে স্থানান্তরিত করা হয়। এখনো ১৮০জন অবসরপ্রাপ্ত কর্মী তাদের পরিবার নিয়ে HFCI কলোনিতে বসবাস করেন। এই আবাসনগুলিতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হলেও পরিষেবা স্বাভাবিক করছে না HFCI । এই অভিযোগে অবসরপ্রাপ্ত কর্মীরা এবং তাদের পরিবারের সদস্যরা ওই আবাসনগুলির দায়িত্বে থাকা আধিকারিকের অফিস ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায়।
অবসরপ্রাপ্ত কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের অভিযোগ আবাসনগুলির দায়িত্বে থাকা আধিকারিক গৌতম বিশ্বাসকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি জানানো হলেও তিনি শুনছেননা। উপরন্তু বসবাসের জন্য তাদের কাছ থেকে এককালীন এক লক্ষ ৯৭হাজার টাকা করে নেওয়া হয়। অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা না হলে আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় তারা।


More Stories
সর্প আতঙ্ক গ্রাস করছে ধূপগুড়িকে
আয়ুষ-দীপককে বুক দিয়ে আগলে রাখার প্রতিশ্রুতি আইসি সুবলের
জলে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু