সময় কলকাতা ডেস্ক: প্রস্তুতি ছিলই। একে একে জিনিসপত্র বের করা হল। বুধবার রাতে মুখ্যমন্ত্রীর বাসভবন ‘বর্ষা’ ছাড়লেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রওনা দেন পৈতৃক ভিটে মাতোশ্রীর উদ্দেশ্যে। উল্লেখ্য, বুধবারই উদ্ধব ঠাকরেকে কোনও প্রকার শর্ত না চাপিয়ে পদত্যাগ করার পরামর্শ দেন এনসিপি নেতা শরদ পাওয়ার এবং কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি, বিদ্রোহী নেতা একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার কথাও বলা হয়। যদিও শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত দাবি করেছেন, উদ্ধব মুখ্যমন্ত্রীর পদেই থাকবেন। তিনি ইস্তফা দেবেন না।

বুধবার সন্ধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে প্রস্তুত, যদি শিবসেনার কোনও বিধায়ক তাঁর সামনে এসে ক্ষোভের কথা এবং নেতা বদলের কথা বলেন। কিন্তু, সূত্রের খবর সূত্রের খবর, এর পরেই বৈঠকে উপস্থিত হয়ে জোটসঙ্গীরা এমনই পরামর্শ দিয়েছেন উদ্ধব ঠাকরেকে। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, তাঁর মেয়ে সুপ্রিয়া কোলেও। তাঁদের মতে, এভাবেই সরকার এবং শিবসেনা উভয়েরই মুখ রক্ষা হবে। কংগ্রেস ও এনসিপি একনাথের সরকারকেও সমর্থন দেবে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির