Home » চিন্তা বাড়াচ্ছে মারণ ভাইরাস

চিন্তা বাড়াচ্ছে মারণ ভাইরাস

সময় কলকাতা ডেস্ক: চলতি মাসেই চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ কোনভাবেই লাগাম টানা যাচ্ছে না মারণ ভাইরাসকে। হু হু করে প্রতিদিনই বেড়ে চলেছে দৈনিক সংক্রমণের সংখ্যা। বৃহস্পতিবার ১৩ হাজারের গণ্ডি ছাড়িয়েছে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা। পাশাপাশি পাল্লা দিয়ে বেড়ে চলেছে অ্যাকটিভ কেস এবং পজিটিভিটি রেট। বর্তমানে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮৩ হাজার ৯৯০ জন। দৈনিক পজিটিভিটি রেট রয়েছে প্রায় আড়াই শতাংশের কাছাকাছি।মা বেশ চিন্তার।

বৃহস্পতিবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য জানাচ্ছে, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। যার মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। পাশাপাশি, কেরল এবং রাজধানী দিল্লির অবস্থাও ভালো নয়। তথ্য বলছে, গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। দেশে এখনও পর্যন্ত করোনার কবলে পড়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৪১ জনের। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ৩৬ হাজার ২৭ জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। তবে সুস্থতার হার স্বস্তিদায়ক। বর্তমানে, সুস্থতার হার ৯৮.৬০ শতাংশ।

About Post Author