Home » বারাসাতে ডায়াগোনস্টিক ক্লিনিকে ভাঙচুর

বারাসাতে ডায়াগোনস্টিক ক্লিনিকে ভাঙচুর

সময় কলকাতা ডেস্ক : চিকিৎসায় গাফিলতির ফলে শিশুমৃত্যুর অভিযোগ। আর মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে ভাঙচুর বারাসাতের কলোনীমোড় সংলগ্ন একটি ডায়াগোনস্টিক সেন্টারে ।নবপল্লী এলাকার একটি নার্সিংহোমের অধীনে থাকা ডায়াগোনস্টিক সেন্টারটিতে ভাঙচুর চালায় মৃত শিশুটির আত্মীয় পরিজন।

বারাসাতের ময়না- আরদেবক এলাকার বাসিন্দা রাহুল হালদারের কন্যা দুদিন ধরেই অসুস্থ ছিল। রবিবারও তাকে চিকিৎসককে দেখানো হয়েছিল।অভিযোগ,পরের দিন থেকে শিশুটির অবস্থার অবনতি ঘটে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও নার্সিংহোম কর্তৃপক্ষ যথাসময়ে চিকিৎসা করে নি। সামান্য কিছু টাকার জন্য চিকিৎসা না করে ফেলে রাখা হয় শিশুটিকে।অভিযোগ, কেবলমাত্র কয়েকশো টাকার জন্য শিশুটির চিকিৎসা শুরু করতে অস্বীকার করে কর্তৃপক্ষ।শিশুটির বাবা এটিএম থেকে টাকা তুলে এনে দেওয়ার কথা বললেও কর্ণপাত করা হয় নি। শিশুটির মৃত্যু হয়। এই ঘটনার জেরে মঙ্গলবার সকালে ভাঙচুর করা হয় ডায়াগোনস্টিক সেন্টারটিকে। ভাঙচুর হওয়া ক্লিনিকটির কর্তৃপক্ষ জানিয়েছে, কখন কোথায় ওই শিশুকন্যা মারা যায় তা তাঁরা জানেন না। হঠাৎ একদল মানুষ চড়াও হয়ে মারধর করে তাঁদের কর্মীদের ,ভাঙচুরও চালায়। এলাকাবাসী অবশ্য বলছেন বারংবার অমানবিক ঘটনা ঘটিয়ে দায় এড়াচ্ছে নার্সিংহোম ও লাগোয়া ডায়গোনস্টিক সেন্টার।

About Post Author