সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন ধরেই তিনি লুকিয়ে বেড়াচ্ছিলেন। কখনও দেখা যাচ্ছিল কোন বাড়ির পাঁচিলের আড়ালে আবার কখনও জঙ্গলে দেখা দিয়েই হারিয়ে যাচ্ছিলেন তিনি। অতর্কিতে চোরাগোপ্তা আক্রমণও শানাচ্ছিলেন। অবশেষে, সেই তিনি অর্থাৎ লখিমপুর খেরির মানুষ খেকো বাঘ ধরা পরল।

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি, এমনিতেই বিগত দু’বছর ধরে কৃষক বিদ্রোহের কারণে উত্তপ্ত ছিল লখিমপুর খেরি। আর তার মধ্যেই গোদের উপর বিষফোঁড়ার মতন হাজির হয়েছিল দু-দুটো মানুষখেকো বাঘ। লখিমপুর খেরির এক বাসিন্দা নরেন্দ্র সিং জমিতে কাজ করার সময়ে আচমকাই আক্রান্ত হন বাঘের দ্বারা। তার দুই তিনদিনের মধ্যেই সেই নরেন্দ্র সিংকেই বাঘ টেনে নিয়ে যায় জঙ্গলে। তার কয়েকদিন বাদে উদ্ধার হয় নরেন্দ্র সিং এর দেহের অবশিষ্টাংশ। এই বাঘের হাতেই প্রাণ যায় আরও এক মহিলার । তারপর থেকেই আতঙ্ক গ্রাস করছিল লখিমপুর খেরি সহ আশেপাশের আট- দশটি গ্রামে। খবর পেয়ে নড়ে চড়ে বসে প্রশাসন এবং বন বিভাগের কর্মকর্তারা। তখন থেকেই প্রচেষ্টা চালানো হচ্ছিল দুটি বাঘকে ধরার।

অবশেষে, এদিন মানজারা পূর্বের নিঘাশন গ্রামের পাশে পাতা ফাঁদে ধরা পরল সেই মানুষ খেকো। আরেকটি বাঘ খুঁজতে প্রায় ৫ টি গ্রামের মানুষ এবং বন বিভাগের কর্মকর্তারা জোর তল্লাশি শুরু করেছে। ধরা পড়ায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রায় ৫টি গ্রামের প্রায় ২৫হাজার মানুষ । ধরা পড়া বাঘটিকে বনবিভাগ কুর্তনিয়া ফরেস্টে ছাড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
যুদ্ধের জাঁতাকলে ভারত