Home » দেশের দৈনিক সংক্রমণে বাড়ছে উদ্বেগ

দেশের দৈনিক সংক্রমণে বাড়ছে উদ্বেগ

সময় কলকাতা ডেস্ক: নতুন করে করোনা সংক্রমণের হার যেভাবে বৃদ্ধি পেয়ে চলেছে তাতে চতুর্থ ঢেউ অবশ্যম্ভাবী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে ভয় ধরাচ্ছে মহারাষ্ট্র এবং দিল্লির পরিস্থিতি।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনাক্রান্ত হয়েছেন ১৪,৫০৬ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রে আক্রান্ত ৩,৪৮২ জন। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ হাজার ৬০২। দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩০ জন। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৭৭ জনের।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৮ হাজার ৬৬৬ জন করোনাকে হারিয়ে ঘরে ফিরে গিয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৬ শতাংশ। দেশে এই মুহূর্তে টিকা প্রাপ্ত মানুষের সংখ্যা ১৯৭ কোটি ৪৬ লক্ষ।

About Post Author