Home » অনন্য আঙ্গিকে চিকিৎসকদের সম্বর্ধনা

অনন্য আঙ্গিকে চিকিৎসকদের সম্বর্ধনা

সময় কলকাতা ডেস্ক :

শুক্রবার,১জুলাই, চিকিৎসক দিবস। চিকিৎসকরা মানুষরুপী দেবতা হয়ে সাধারণ মানুষের সেবা করেন। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষ্যে দেশব্যাপী চিকিৎসক দিবস পালনের মত বারাসাতেও পালিত হচ্ছে চিকিৎসক দিবস।

ডক্টর বিধানচন্দ্র রায় ছিলেন প্ৰখ্যাত চিকিৎসক। উল্লেখযোগ্য যে, তিনি ছিলেন পশ্চিমবঙ্গে  দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তাঁর মধ্যে চিকিৎসক ও রাজনৈতিক নেতা -উভয় গুনের মিশেল ঘটেছিল যার মুল কথা ছিল সমাজসেবা। শুক্রবার বারাসাত শহরে একইভাবে মেলবন্ধন ঘটল চিকিৎসক ও রাজনৈতিক নেতাদের যার কেন্দ্রে ছিলেন তৃণমূল নেতা দেবব্রত পাল। সম্বর্ধনাপ্রাপ্ত চিকিৎকদের মধ্যে একাধিক চিকিৎসকও পুরপিতার দায়িত্বে রয়েছেন । বারাসাতের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলার মানব সেবায় ব্রতী চিকিৎসকদের বাসগৃহে বা চেম্বারে পৌঁছে তিনি তাঁদের সম্বর্ধনা দিলেন।আর এভাবেই চিকিৎসকরা মানুষের সেবায় উৎসর্গীকৃত প্রাণ চিকিৎসকদের সম্মানে বারাসাত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল দিনটিকে বিশেষ ভাবে পালন করলেন।চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হল অনন্য আঙ্গিকে।

দেবব্রত পাল জানিয়েছেন, চিকিৎসকরা মানুষের সেবায় নিরলস ব্রতী। চিকিৎসক ঈশ্বর মর্ত্যলোকের ঈশ্বর।তাঁরা মানুষের সেবা করেন।তাঁদের কর্মব্যস্ততার ফাঁকে মঞ্চে উঠে সম্মানগ্রহণের সুযোগ তাঁরা পান না। তাই সকাল থেকে বারাসাতের বিভিন্ন প্রথিতযশা চিকিৎসকদের বাড়ি বা চেম্বারে পৌঁছে তাঁদের সম্মান জ্ঞাপন করে সম্বর্ধনা দিলেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলার দেবব্রত পাল।ডক্টর গৌতম সাহা,ডক্টর অনিন্দ্য দাস,ডক্টর প্রশান্ত কুমার দাস,ডক্টরঅপূর্ব বিশ্বাস, ডক্টর বিশ্বজিৎ সাহা,ডক্টর ধীমান চ্যাটার্জী,ডক্টরবিমান বিহারী দাস,ডক্টর অসীম মুন্সী,ডক্টর দীপায়ন সাহা,ডক্টর বিবর্তন সাহা,ডক্টর সুমিত সাহার বাসগৃহে গিয়ে সম্বর্ধিত করেন দেবব্রত পাল।এই চিকিৎসক একাদশের ভূমিকা করোনা কালে ছিল অত্যন্ত উল্লেখযোগ্য। তাঁদের অন্য আঙ্গিকে সম্মান প্রদান চিকিৎসক দিবসে অন্য মাত্রাবাহী।।

About Post Author