Home » তিন দিনের শিশুকে ফেলে পালিয়ে গেল মা

তিন দিনের শিশুকে ফেলে পালিয়ে গেল মা

সময় কলকাতা ডেস্কঃ দরজায় তালাবন্ধ করে তিনদিনের শিশুকে ফেলে পালিয়ে গেলেন মা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদীয়ার শান্তিপুরে। স্থানীয়রা জানায়, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তিন দিনের ছোট্ট এক রত্তি শিশু কেঁদেই যাচ্ছিল কিন্তু হাই স্পীড ফ্যানের আওয়াজ, পাশাপাশি ঘরে নানান কোলাহলে তা খেয়াল করেননি কেউ। এমনকি ঘরের দরজায় যে ১০ ঘন্টা যাবৎ তালা বন্ধ সেটাও কেও খেয়াল করেনি। চরম অমানবিক নির্মম ঘটনাটি ঘটে শান্তিপুর যৌনপল্লীতে।

এরপর প্রতিবেশী যৌনকর্মীরাই নবজাতককে উদ্ধার করে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় মেডিকেল চেকআপের জন্য। এরপর ওই শিশুর মার সাথে যোগাযোগ করা হলেও সে না আসায় যৌনকর্মীরা শান্তিপুর থানায় যোগাযোগ করলে থানা থেকে নদিয়া জেলা চাইল্ড লাইনে যোগাযোগ করা হয়। এরপর ওই সংস্থা থেকেই রাত দুটো নাগাদ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঐ শিশুটিকে। চাইল্ড লাইনের প্রতিনিধি জানান, রানাঘাটে রেখে প্রতিপালন করা হবে অন্যদিকে তার মায়ের সাথেও পুনরায় যোগাযোগের চেষ্টা করা হবে।

About Post Author