সময় কলকাতা ডেস্ক: করোনা সংক্রমণ নিয়ে রীতিমতো চিন্তায় স্বাস্থ্যমহল। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণের হার। দেশের করোনা পরিসংখ্যান এই মুহূর্তে সবচেয়ে বেশি উদ্বেগজনক। রবিবারের পরিসংখ্যান খানিক স্বস্তি দিলেও পজিটিভিটি রেট রীতিমতো ভয় ধরাচ্ছে। বর্তমানে, পজিটিভিটি রেট ৪.২৭ শতাংশ। কেরল, মহারাষ্ট্র, তামিলনাড়ুর অবস্থা ভালো নয়। পরিস্থিতি দেখে ফের নড়ে চড়ে বসেছে কেন্দ্র। উপসর্গযুক্ত রোগীদের পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, দেশে গত একদিনে করোনার কবলে পড়েছেন ১৬ হাজার ১০৩ জন। বর্তমানে দেশে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ১১ হাজার ৭১১ জন। পরিসংখ্যান বলছে, গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩১ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৯৯ জন। এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৬৫ হাজার ৫১৯ জন করোনা থেকে সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন । বর্তমানে, সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!