সময় কলকাতা ডেস্কঃ বিয়ে ঠিক করেছে পরিবার। কিন্তু, প্রশাসনের সাহায্যে নিজের বিয়ে নিজেই রুখে দিল নাবালিকা। বাঁকুড়ার পাত্রসায়েরের ঘটনা। নিজের বিয়ে আটকানোর জন্য ওই নাবালিকা থানায় গিয়ে জানায়, সে এখন বিয়ে নয়, পড়াশুনা করতে চায়। তার এই সাহসিকতার প্রশংসা জানিয়ে সাহায্য করে পুলিশ। জানা গিয়েছে, দশম শ্রেনীর নাবালিকা জানতে পারে, তার পরিবার বিয়ের জন্য দেখাশোনা শুরু করেছে। তারপরেই সোজা পাত্রসায়ের থানায় হাজির হয় ওই নাবালিকা। পুলিশকে পুরো বিষয়টি জানায় সে। নাবালিকার উদ্যোগ দেখে খুশি হয় পুলিশ-প্রশাসন। তারপরেই নাবালিকার বাবা এবং মাকে থানায় ডেকে পাঠিয়ে সচেতন করে পুলিশ।

এদিন গ্রামে গিয়ে এলাকার মানুষের কাছে নাবালিকার বিয়ের প্রসঙ্গকে তুলে ধরে, এলাকার মানুষকে সচেতনতার পাঠ দেন পাত্রসায়ের থানার পুলিশ এবং ব্লক প্রশাসন। নাবালিকার এই সাহসী পদক্ষেপকে কুর্নিস জানিয়েছে পুলিশ-প্রশাসন।


More Stories
এবার থানায় থানায় বাগেশ্বর বাবার বিরুদ্ধে এফআইআর করবে কংগ্রেস
মেজবাবুকে চড় মেরে ক্ষমা চেয়ে নিয়েছি : রেখা পাত্র
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের