Home » চিকিৎসার গাফিলতিতে মৃত্যু! ভাঙচুর নার্সিংহোম

চিকিৎসার গাফিলতিতে মৃত্যু! ভাঙচুর নার্সিংহোম

সময় কলকাতা ডেস্কঃ চিকিৎসার গাফিলতিতে মৃত্যু! এই অভিযোগে হাওড়ার বাঁকড়ার জগাছা উনসানি এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় রোগীর আত্মীয় পরিজনরা। রোগী মৃত্যু ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জগাছা থানার পুলিশ।

জানা গিয়েছে, দিন পনেরো আগে জগাছার উনশানি এলাকার বাসিন্দা মিনারা বেগম জরায়ুতে টিউমার নিয়ে ভর্তি হন একটি বেসরকারি নার্সিংহোমে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। কিন্তু কিছুদিন বাদেই সংক্রমণ দেখা দেওয়ায় আবারও তাকে ভর্তি করা হয় এই বেসরকারি নার্সিংহোমে।

বৃহস্পতিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মিনারা বেগম নামে ভর্তি ওই রোগীর মৃত্যু হয়েছে। তারপরই চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে মৃতার আত্মীয়-স্বজনেরা নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কার্যত নসাৎ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যু নিয়ে অনড় রোগীর পরিবার।

About Post Author