সময় কলকাতা ডেস্কঃ জম্মু-কাশ্মীরে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের, আহত প্রায় ১৫ জন। বৃহস্পতিবার রামনগর থেকে ছিত্রেদি যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উধমপুরের কাছে খাদে গড়িয়ে পরে বাসটি। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষজন উদ্ধার কার্যে হাত লাগায়। খবর যায় সেনাবাহিনীর কাছে, সেনাবাহিনীর জওয়ানরা এসে ঘটনাস্থল থেকে ১৮ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। যার মধ্যে ৩ জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। বাকিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

শুক্রবার চারজনকে স্থানীয় হাসপাতাল থেকে সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সরকারিভাবে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির