Home » টুইটার কিনছেন না ইলন মাস্ক

টুইটার কিনছেন না ইলন মাস্ক

সময় কলকাতা ডেস্কঃ টুইটার কিনছেন না ইলন মাস্ক। ৪ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল করলেন টেসলা কর্তা। মাস্কের সংস্থা জানিয়েছে, টুইটারে কত ভুয়ো অ্যাকাউন্ট আছে তা জানতে চাওয়া হয়েছিল মাস্কের সংস্থা। কিন্তু টুইটার সে তথ্য দিতে পারেনি। তাই ৪ হাজার ৪০০ কোটি ডলারের চুক্তি বাতিল করছেন মাস্ক। এদিকে, চুক্তি বাতিল করায় টুইটারের শেয়ার পড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত ৭ শতাংশ পড়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, এবছরই এপ্রিল মাসে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেনার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক। ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৬৭২ কোটি টাকা। সে মাসেই টুইটারের ৯.২ শতাংশ মালিকানা কিনে নেন ইলন। টুইটারের বোর্ডেও যোগ দেবেন বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই মাস্কের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ টুইটার। জানা গিয়েছে, ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করতে পারে টুইটার ।

About Post Author