সময় কলকাতা ডেস্কঃ প্লাস্টিক পাইপ ফ্যাক্টরিতে রহস্যজনকভাবে দুই শ্রমিকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার সকালে বীরভূমের পাড়ূই থানার ভোলা গোড়িয়া গ্রামের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় একাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যাওয়া হয় তাদের। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে দুই শ্রমিক বাড়ি চলে আসে। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট ও স্মৃতিশক্তি লোপ পায় ২ শ্রমিকের। শনিবার সকালে ওই ২ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিহত ২ শ্রমিকের নাম শুভজিৎ বাগদী ও মিঠুন সেখ। কি কারনে শ্রমিকরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এবং কেন এই দুই শ্রমিকের মৃত্যু হল সে বিষয়ে ধন্দ্বে রয়েছেন গ্রামবাসীরা।

নিহতদের পরিবারের অভিযোগ প্লাস্টিক ফ্যাক্টরিতে কোন বিষাক্ত গ্যাসের কারণেই মৃত্যু হয়েছে ওই ২জনের। যদিও কারখানার মালিক এ কথা মানতে নারাজ তার বক্তব্য যদি মেডিকেল রিপোর্টে প্রমাণ হয়, কোন গ্যাসের কারণে মৃত্যু ঘটেছে তাহলে সমস্ত দায়ভার গ্রহণ করবে কারখানা কর্তৃপক্ষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী