Home » ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে জলপাইগুড়ির সাংসদ

ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে জলপাইগুড়ির সাংসদ

সময় কলকাতা ডেস্ক: মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উত্তরবঙ্গে পৌঁছে গিয়েছেন। মঙ্গলবার জলপাইগুড়ির ধূপগুড়িতে সভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে সোমবার ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গেলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। সাংসদকে সামনে পেয়ে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিতে আসা মানুষ সোচ্চার হন স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে।

রোগীর আত্মীয়দের অভিযোগ, তীব্র গরমে সেডের তলায় পাখা ছাড়া দাঁড়িয়ে থাকতে হয় তাঁদের। নেই পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও হাসপাতালের চিকিৎসকদের দূর্ব্যবহারে অতিষ্ঠ বলে জানান রোগীর আত্মীয়রা।

জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় পেশায় নিজেও একজন চিকিৎসক। এদিন তিনি বলেন, সারা রাজ্যের মতই ধূপগুড়ি হাসপাতালেও বেহাল অবস্থা। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সে দিকে কোন নজর নেই বলে অভিযোগ তোলেন সাংসদ। অন্যদিকে, হাসপাতাল সুপার সুরজিৎ ঘোষের দাবি, ‘আগামী পাঁচ বছরের মধ্যেই বহুলাংশে উন্নতি হবে ধূপগুড়ি হাসপাতালের।’

 

About Post Author