সময় কলকাতা ডেস্কঃ টানা বৃষ্টির কারণে কার্যত জলে ভাসছে দেশের একাধিক রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল। গুজরাট, মুম্বাই আসাম, রাজস্থান তেলেঙ্গানার, একাধিক অঞ্চলে কার্যত বন্যা পরিস্থিতি। টানা ছয় দিনের বৃষ্টিতে গুজরাটের বিস্তীর্ণ অঞ্চলে বন্যা পরিস্থিতি। ভালসাদ, মান্ডোভি, মাসকা পাঞ্চলি এলাকার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভালসাদ জেলার। প্রায় ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র । বন্যা দুর্গতদের এনডিআরএফের হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদ স্থানে। একাধিক জায়গায় দেখা গিয়েছে, গবাদি পশুরাও বাঁচার জন্য জলে সাঁতার কেটে অন্যত্র যাওয়ার চেষ্টা করছে। গুজরাটে বজ্রপাত এবং বৃষ্টির কারণে বিগত এক মাসে প্রায় ৩৫ জনের মৃত্যু হয়েছে।

এই পরিস্থিতিতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমস্ত রকমের সাহায্যে আশ্বাস দিয়েছেন।রাজস্থানের পরিস্থিতি ও ভয়াবহ মাউন্ট আবুতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে, জয়সালমীর ,যোধপুর, বিকানীরের একাধিক জায়গায় জলমগ্ন। তেলেঙ্গানায় প্রবল বৃষ্টির কারণে একাধিক শহর জলে ভাসছে। ১৫ টি বাড়ি ভেঙে পড়েছে ।যদিও মৃত্যুর কোন খবর নেই।। আসামে এখনো পর্যন্ত বন্যায় মৃত্যু হয়েছে ১৩৮ জনের। প্রায় ২১ লাখ মানুষ বন্যার কারণে ক্ষতিগ্রস্ত।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির