সময় কলকাতা ডেস্ক: ভারতেও এবার পাওয়া গেল মাঙ্কিপক্সের উপস্থিতি। আক্রান্তের দেহ থেকে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। সেখানেই নিশ্চিত করা হয় যে ওই ব্যক্তির শরীরে রয়েছে মাঙ্কিপক্সের ভাইরাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আশ্বাস দিয়েছে, করোনার মতো এত ভয়ঙ্কর অতিমারীর আশঙ্কা নেই এই ভাইরাস থেকে। যার দেহে মাঙ্কিপক্সের সন্ধান মিলেছে, তিনি ১২ জুলাই সংযুক্ত আরব আমিরশাহী থেকে কেরলে আসেন বলে জানা গিয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত ওই রোগীর সংস্পর্শে এসেছিলেন তাঁর বাবা-মা। তাঁদেরও তিরুবনন্তপুরুম মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে খবর।
দেশের প্রথম মাঙ্কিপক্স রোগীর সন্ধান মেলার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার সেখানে উচ্চপর্যায়ের একটি দল পাঠিয়েছে। আজ থেকে আড়াই বছর আগে দেশের প্রথম কোভিড রোগীর সন্ধান মিলেছিল এই কেরলেই ।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?