সময় কলকাতা ডেস্ক: প্রতিটি টিকার আওতায় আনতে এবার ক্লাব সহ কলেজ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছে সহায়তার আর্জি জানিয়ে বৈঠক সারলেন ব্লক স্বাস্থ্য দফতর ও ব্লক প্রশাসন। এছাড়াও প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রুখতে ব্যবসায়ীদের সঙ্গে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল মালদহের চাঁচলে।
শুক্রবার চাঁচল-১ নং ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক অফিসের সদ্ভাব ভবনে সভা অনুষ্ঠিত হয়। চাঁচল-১ নং ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য্য জানান,১ জুলাই থেকে সরকারিভাবে প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের থালা, বাটি, গ্লাস প্রভৃতির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সরকারি সেই নির্দেশ যাতে ব্লক এলাকার সমস্ত ব্যবসায়ীরা মেনে চলেন তার জন্যই এদিন চাঁচল এলাকার ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়।
এদিকে চাঁচলে না থাকলেও জেলায় করোনার বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। শিয়রে চতুর্থ ঢেউ। আগের তিনটি ঢেউয়ে নিজের মারণ ক্ষমতা দেখিয়েছে করোনা। বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন, ভাইরাসের চতুর্থ ঢেউ বয়ে যাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। মানুষের অসচেতনতাকেই এর জন্য দায়ী করেছেন তাঁরা। তাঁদের নিদান, যত তাড়াতাড়ি সম্ভব, সবাইকে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের আওতায় আনতে হবে। সরকারি নির্দেশে আজ থেকেই ১৮ বছরের বেশি বয়সীদের ওই ডোজ দেওয়া শুরু হয়েছে।

এদিনের সভায় উপস্থিত ছিলেন চাঁচল থানার আই.সি পুর্ণেন্দু কুন্ডু,চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ আহমেদ চৌধুরী,চাঁচল-১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন ও চাঁচল ব্যবসায়ী সমিতির সভাপতি প্রাণগোপাল পোদ্দার সহ অন্যান্য ব্যবসায়ীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী