সময় কলকাতা ডেস্কঃ ১৮ জুলাই,সোমবার দেশের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন। দুই প্রতিপক্ষ এনডিএ শিবিরের দ্রৌপদী মুর্মু এবং বিরোধী দলের যশবন্ত সিনহার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। জমে উঠেছে রাইসিনা হিলসের লড়াই। ১৪০ কোটি দেশবাসীর হয়ে ভোট দেবেন সাংসদ বিধায়কেরা। এই নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।
সোমবার, বিধানসভার অন্দরে ব্যাপক তৎপরতার মধ্যেই সকাল ১০ টায় দেশজুড়ে শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচন প্রক্রিয়া চলবে বিকেল ৫ টা পর্যন্ত। ভোট দিতে বিধানসভায় একে একে হাজির হতে শুরু করেছেন বিধায়ক ও সাংসদরা। তৃণমূলের তরফে দলের সব সাংসদকে কলকাতায় ভোট দিতে নির্দেশ দেওয়া হলেও, ভোট দিতে দিল্লি চলে গিয়েছেন তৃণমূলের দুই সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।
সোমবার সকালে নিউ টাউনের একটি পাঁচতারা হোটেল থেকে দফায় দফায় বিজেপি বিধায়কেরা বিধানসভার উদ্দেশ্যে রওনা দেন। ভোট উপলক্ষ্যে রবিবার বিকেলে দলীয় বিধায়কদের নিউ টাউনের পাঁচতারা হোটেলে তুলে নিয়ে এসে নজরবন্দি করে রাখতে দেখা যায় রাজ্য বিজেপিকে।

অন্যদিকে, এই নির্বাচনে প্রার্থী মনোমত না হওয়ায় ভোটদানে বিরত থাকছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওসাদউদ্দিন সিদ্দিকী।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর