Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ

মঙ্গলবার ১৯ জুলাই,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২০০ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব :

১২৯৬ -জালালুদ্দিন খিলজিকে হত্যা করে আলাউদ্দিন খিলজি দিল্লির সিংহাসন দখল করেন।
১৭৬৩ -বক্সারের যুদ্ধে ব্রিটিশ সেনাবাহিনীর কাছে মীর কাসিমের পরাজয়।
১৯২৫ -এডলফ হিটলারের ‘মাইন ক্যাম্প’ গ্রন্থ প্রকাশিত হয়।
১৯৪৭ -ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত ঘোষণা করেন।
১৯৬৯ -ভারতে প্রথম ১৪ টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৮২৭ – ১৮৫৭ সালের ভারতীয় সিপাহী বিদ্রোহের সূচনার মূল ভূমিকা পালনকারী ভারতীয় সৈনিক মঙ্গল পাণ্ডে আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৩ -বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়-এর জন্মদিন আজ।
১৮৯৯ -বলাইচাঁদ মুখোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক এদিন জন্মান।
১৯০০-বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্র সংগীত প্রশিক্ষক, রবীন্দ্র সংগীতের স্বরলিপিকার এবং বিশ্বভারতীর রসায়ন বিজ্ঞানের শিক্ষক শৈলজারঞ্জন মজুমদার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৩৮- ভারতীয় জ্যোতিপদার্থ বিজ্ঞানী জয়ন্ত বিষ্ণু নারলিকর এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:

১৯৭১ – রোমেলিয়া অ্যালারকন ফোলগার, গুয়েতেমালীয় কবি, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আজকের দিনে প্রয়াত হন।
২০০০ – ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের নারী বিপ্লবী ও সাহিত্যিক কমলা দাশগুপ্ত-এর প্রয়াণ দিবস আজ।
২০০৮ – বাংলাদেশী কবি, কলামিস্ট ও লেখকসমুদ্র গুপ্ত এদিন প্রয়াত হন।
২০১২ – বাংলাদেশী লেখক, নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author