সময়কলকাতা ডেস্ক: বড়পর্দায় আবির চট্টোপাধ্যায়কে আবার দেখা যাবে ব্যোমকেশ চরিত্রে। তবে এবার ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ এর রহস্য ভেদ করবেন তিনি। আর তাতে সত্যান্বেষী ছাড়াও নজর কাড়লেন সোহিনী সরকার, পাওলি দাম, সুহোত্র মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘বিশুপাল বধ’ গল্পটি অবলম্বন করে তৈরি করা হয় ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’। নায়িকা হিসেবে রয়েছেন পাওলি দাম। সাতের দশকের প্রেক্ষাপটে সাজানো হয়েছে গোটা গল্প। গল্পে ঘটে যাওয়া খুনের রহস্যভেদ করতেই আসরে নামছেন ব্যোমকেশ বক্সী।

গোয়েন্দা গল্প সিনেমার পর্দায় তুলে ধরতে ভালবাসেন পরিচালক অরিন্দম শীল। কখনও লালবাজারের কাহিনি, কখনও আবার ‘মিতিন মাসি’র গল্প।তিনি প্রথমবার ব্যোমকেশের কাহিনি নিয়ে ‘হর হর ব্যোমকেশ’ সিনেমা পরিচালনা করেন। তারপর একে একে ব্যোমকেশ পর্ব ও ‘ব্যোমকেশ গোত্র’ , সেই ছবি রিলিজের প্রায় চার বছর পর আগামী ১১ আগস্ট সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’।
এই ছবিতে প্রথমবার অরিন্দম শীলের সঙ্গে কাজ করলেন পাওলি দাম। পরিচালক অরিন্দম শীলের সঙ্গে যৌথভাবে ছবি চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। সংগীত পরিচালনার দায়িত্ব সামলেছেন বিক্রম ঘোষ। সিচুয়েসান গুলিকে সুন্দরভাবে কাজে লাগিয়ে ফুটিয়ে তলা হয়েছে চরিত্র গুলিকে।এটি পরিবারের সবাইকে নিয়ে বসে দেখার মত একটি ছবি।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?