সময় কলকাতা ডেস্কঃ ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে আফ্রিকান সোয়াইন ফ্লু। এবার আফ্রিকান সোয়াইন ফ্লুর সন্ধান পাওয়া গেল কেরলে। জানা গিয়েছে,দুটি পশুখামারে শূকরের শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাস। যার কারণে ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিমাল ডিজিজ কর্তৃপক্ষ অসুস্থ পশুদের পরীক্ষা করে এই বিষয় নিশ্চিত করেছে।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, কেরলের ওয়ানাড়ে একটি পশু খামারের মধ্যে বেশ কিছু শূকরের মৃত্যুর পরই নড়েচড়ে বসে প্রশাসন। তারপরই পরীক্ষা করে জানা যায়, আফ্রিকান সোয়াইন ফিভারে আক্রান্ত ওই পশুরা। পরে দেখা যায়, পার্শ্ববর্তী খামারগুলিতেও ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে।
প্রসঙ্গত, পূর্বেও উত্তরাখণ্ড,ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম, বিহার, অসমেও আফ্রিকান সোয়াইন ফিভারের ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছিল। যদিও এখনও পর্যন্ত এই ভাইরাসের কোনও প্রতিষেধক নেই। যা অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেরল সরকারের আধিকারিকরা এই দুটি খামারের ৩০০ শূকর মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে রোগ ছড়িয়ে পড়তে না পারে। এছাড়াও অন্যান্য যাবতীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে। আফ্রিকান সোয়াইন ফ্লু প্রথম ধরা পড়েছিল দক্ষিণ মিজোরামের লুঙ্গলেই জেলার লাঙ্গসেন গ্রামে। গত বছরও এখানে এই একই রোগে প্রায় ৩৩ হাজার ৪১৭ শূকর মারা গিয়েছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে এলাকায় একবার এই রোগ ছড়াবে, সেখানকার মানুষদেরও সতর্ক থাকতে হবে। কোনও ভাবেই যাতে শূকরের মাংস কেউ না খান তা নিশ্চিত করতে হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে কেরল প্রশাসন।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর