Home » মুক্তি পেল ‘কালকক্ষ’ ছবির ট্রেলার

মুক্তি পেল ‘কালকক্ষ’ ছবির ট্রেলার

সময় কলকাতা ডেস্কঃ অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল ‘কালকক্ষ’ ছবির ট্রেলার। অঞ্জন বসু নিবেদিত, শর্মিষ্ঠা মাইতি রাজদীপ পাল পরিচালিত এই ছবিকে কেন্দ্র করে বাংলা সিনেমা প্রেমীদের উচ্ছ্বাস বহুদিনের! গত ২৭ জুলাই প্রকাশ্যে এল ‘কালকক্ষ’ ছবির ট্রেলার। ইতিমধ্যেই ছবিটির মুক্তির তারিখও ঘোষণা হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, বহু পুরনো চলচ্চিত্র সংস্থা অরোরা ‘কালকক্ষ’ ছবির মাধ্যমে ৪৫ বছর পর পর্দায় ফিরছে। ছবির ট্রেলার মুক্তি উপলক্ষে বুধবার উপস্থিত ছিলেন অভিনেত্রী তন্বিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখোপাধ্যায়, অভিনেতা জনার্দন ঘোষ, এবং আরও অনেকে। অতিমারি বিধ্বস্ত পৃথিবীতে মানুষের মানসিক সুস্থতা ঠিক কতটা প্রয়োজনীয়, মানুষের মানবিক হওয়াটা ঠিক কতটা প্রয়োজনীয়, চিকিৎসকদের সমাজের প্রতি দায়বদ্ধতা কতটা প্রয়োজনীয় তা-ই দেখানো হবে এই ছবিতে।

‘কালকক্ষ’ ছবিতে ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছেন জনার্দন ঘোষ। এছাড়াও ছবিতে অন্যান্য মুখ্য ভূমিকায় রয়েছেন তন্বিষ্ঠা বিশ্বাস, শ্রীলেখা মুখোপাধ্যায় এবং অহনা কর্মকার। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অমিত সাহাকেও।

এদিকে ২৬তম বুসান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ছবিটি নির্বাচিত হয় ‘নিউ কারেন্টস কম্পিটিশন’ সেকশনে। ইতিমধ্যেই ‘৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ইউরোপিয়ান ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে এই ছবি। ১০টি ভারতীয় ছবির মধ্যে একমাত্র বাংলা ছবি হিসেবে সম্মানিত হয় ছবিটি। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছে ‘কালকক্ষ’। অন্যদিকে মেলবোর্নে অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়।

About Post Author