সময় কলকাতা ডেস্কঃ দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন রঞ্জিত মল্লিক। তবে এবার দর্শকদের পরিচিত চরিত্রে দেখা যাবে তাকে। ছবির নাম ‘অপরাজেয়’। পুজোর ঠিক আগেই মুক্তি পাচ্ছে ছবিটি। এই ছবির সাফল্যকে ঘিরে প্রচণ্ড আশাবাদী দর্শকরা।
প্রায় চল্লিশ বছর পরে আবার একই চরিত্রে পর্দায় দেখা দেবে রঞ্জিত মল্লিককে। ‘শত্রু’ ছবির শুভঙ্কর সান্যাল, সবাই যাকে ডাকে ভয়ঙ্কর সান্যাল বলে।’ অঞ্জন চৌধুরী পরিচালিত ‘শত্রু’ ছবির এই সংলাপ এখনও জনপ্রিয়তা হারায়নি । বরাবরই অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাকে। এবার সেই শুভঙ্কর সান্যাল, হয়েই ফিরছেন রঞ্জিত মল্লিক। তবে, এবার নেহাল দত্তের অপরাজেয় ছবিতে তাকে পুলিশ নয় দেখা যাবে বিশিষ্ট এক আইনজীবীর চরিত্রে। উক্ত গল্পে কোনোদিন মিথ্যা বা অসৎ কাজ সমর্থন করেননি তিনি। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে এলোমেলো হয়ে যায় তার জীবন। টাকার জন্য মামলা তুলে নেওয়ায় অত্যন্ত ভেঙ্গে পড়েন শুভঙ্কর সান্যাল। তবে কিছুদিন পর তাঁর পাড়ায় এক বৃদ্ধের বাড়ি বিক্রির অভিযোগে সন্তানের জোরাজুরি করার ঘটনায় ফের গর্জে ওঠেন তিনি। এভাবেই চলতে থাকে গল্প।

সুত্রের খবর, ছবির গল্প ও চরিত্রের নাম শুভঙ্কর সান্যাল শুনেই আর না করেননি তিনি। রঞ্জিত মল্লিক ছাড়াও এই ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায় , মৃণাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?