সময় কলকাতা ডেস্কঃ রাজ্যে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে প্রাক্তন তৃণমূল মহাসচিব ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি থেকে। সেই পরিস্থিতিতেই এক টুকরো আশার আলো হিসেবে দৃষ্টান্ত রেখেছেন ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতী বিশ্বাস। ২০২১এর ১৬ সেপ্টেম্বর থেকে ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি অন্যের জমিতে চাষের কাজও করেন তিনি টাকার বিনিময়ে। সকলকে পাকা বাড়ি করিয়ে দেওয়ার দায়িত্ব পালন করলেও নিজের মাথার উপর ছাদটা এখনও পাকা হয়ে ওঠেনি। তাতে অবশ্য মন খারাপ করে না মালতীর।
মালতী বিশ্বাসের এই সাদামাটা জীবন যাপনের মধ্যে অন্যতম প্রধান কাজ গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনে নেওয়া। তাতে তিনি স্থানীয়দের পছন্দের সারিতে একেবারে প্রথম স্থানে বিরাজমান। সহকর্মী হিসেবে মালতী বিশ্বাস যথেষ্ট পরিশ্রমী। কাজের বাইরে তিনি আর কিছু ভাবতেই পারেন না। মত পঞ্চায়েত সচিবের।

বিরোধীরা অবশ্য তাঁকে গুড সার্টিফিকেট দিলেও কাটমানি প্রসঙ্গে শাসকদলকে খোঁচা দিতে ছাড়েননি। নিজের দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষমতার লোভ না করে বরং কিভাবে পরিশ্রম করে সংসার চালিয়ে নিয়ে যেতে হবে, সেটা ভেবেই কেটে যায় মালতী বিশ্বাসের সারাদিন। ছেলে মেয়ে স্বামীর পাশাপাশি গ্রামবাসীরাও তাঁর বড় আপনার। এই মালতীই হয়ে উঠুক না দলের তৃণমূল স্তরের আর্দশ। তাতে আর কিছু না হোক, জনগনের মন পাবেন ঠিকই নেতা নেত্রীরা।


More Stories
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে বিপদ,সৌগত রায়কে লক্ষ্য করে উড়ে এল পচা ডিম