Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৬৯৮ – ইংরেজ কুঠিয়াল জব চার্নক কলকাতা নগর পত্তন করেন।
১৭৭৪ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধিকৃত ভারতবর্ষের রাজধানী হয় কলকাতা।
১৭৭৪ – যোশেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন।
১৮৬১ – দেবেন্দ্রনাথ ঠাকুরের অর্থায়নে ও মনোমোহন ঘোষের সম্পদনায় পাক্ষিক ‘ইন্ডিয়া মিরর’ প্রকাশিত হয়।
১৯২০ – ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব কলকাতায় প্রতিষ্ঠিত হয়।
১৯৫৩ – ভারতে বেসরকারি বিমান সংস্থার জাতীয়করণ হয় এবং ইণ্ডিয়ান এয়ারলাইন্স গঠিত হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৮ – বাঙালি লেখক ও স্বামী বিবেকানন্দর অনুজ মহেন্দ্রনাথ দত্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮১ – বাঙালি শিল্প সমালোচক ও অধ্যাপক অর্ধেন্দুকুমার গঙ্গোপাধ্যায়-এর জন্মদিন আজ।
১৮৯৫ – বাঙালি পতঙ্গবিশারদ ও উদ্ভিদবিদ গোপালচন্দ্র ভট্টাচার্য এদিন জন্মান।
১৯৩৩ – ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও কবি মীনা কুমারীর জন্মদিন।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৪৬ – বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তি দ্বারকানাথ ঠাকুর আজকের দিনে প্রয়াত হন।
১৯২০ – ভারতীয় পণ্ডিত ও ভারতীয় জাতীয়তাবাদী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী এবং স্বাধীনতা কর্মী বাল গঙ্গাধর তিলক-এর প্রয়াণ দিবস আজ।
১৯৮২ -বাঙালি সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দী এদিন প্রয়াত হন।
১৯৯৯ – নীরদচন্দ্র চৌধুরী, তৎকালীন ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার খ্যাতনামা বাঙালি লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজকের দিনে প্রয়াত হন।

About Post Author