সময় কলকাতা ডেস্কঃ আজ ৩ আগস্ট, গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২১৪ তম দিন। আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৭৯৫ – গ্রিনভিল চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯১৪ – প্রথম বিশ্বযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৪ – ভারতে পরমাণু শক্তি বিভাগ গঠিত হয়।
১৯৯৪ – ভারতের দিল্লিতে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থানে প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপনের চিকিৎসা করা হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৮৬ – প্রখ্যাত আধুনিক হিন্দি কবি মৈথিলীশরণ গুপ্ত আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯১৬ – শাকিল বাদায়ুনি,ভারতীয় উর্দু কবি,লেখক ও গীতিকার-এর জন্মদিন আজ।
১৯৩০ – বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক, রাজনীতিবিদ নির্মল সেন এদিন জন্মান।
১৯৩৯ – বাংলা সাহিত্যে হাংরি আন্দোলন-এর একজন খ্যাতনামা কবি উৎপল কুমার বসুর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯২৮ – ভারতীয় মুসলিম আইনজ্ঞ এবং কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলী আজকের দিনে প্রয়াত হন।
১৯৫৭ – মহাত্মা গান্ধীর কনিষ্ঠ পুত্র এবং খ্যাতনামা সাংবাদিক দেবদাস গান্ধীর প্রয়াণ দিবস আজ।
১৯৭৫ – ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী অমর বসু এদিন প্রয়াত হন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি