সময় কলকাতা ডেস্ক: ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধারের ঘটনার তদন্ত করতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক সিআইডির ৪ অধিকারিক। হাওড়ার পাঁচলা থেকে ধৃত ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের কাজ থেকে ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়। তদন্তে নামে সিআইডি। জিজ্ঞাসাবাদে নাম উঠে আসে দিল্লির এক ব্যবসায়ী সিদ্ধান্ত মজুমদারের। তদন্তের স্বার্থের সমস্ত রকম অনুমতি এবং ব্যবস্থা নিয়ে দিল্লিতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের সিআইডির চার আধিকারিক।
বুধবার দিল্লির সাউথ ক্যাম্পাস থানায় এলাকায় সিদ্ধার্থ মজুমদারের বাড়িতে তল্লাশি চালাতে গেলে বাধা দেয় দিল্লি পুলিশ। সিআইডির কাছে সার্চ ওয়ারেন্ট ছিল বলেই দাবি করেছেন সিআইডির আধিকারিকরা। তারপরেও দিল্লি পুলিশ ওই চার আধিকারিককে সাউথ ক্যাম্পাস থানায় নিয়ে যায়। সিআইডির চার আধিকারিক এর মধ্যে রয়েছেন একজন ইন্সপেক্টর দুজন এসআই ও একজন এএসআই।
প্রসঙ্গত,শনিবার হাওড়ার পাঁচলায় পুলিশের তল্লাশির সময় ৪৯ লক্ষ টাকা সমেত ধরা পড়ে ঝাড়খণ্ডে তিন বিধায়ক। জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিজড়ির বিধায়ক রাজেশ কচ্ছপ, কোলেবিড়ার বিধায়ক নমন বিক্সল কোঙারি। ৪৯ লক্ষ টাকা নিয়ে ধরার পরই প্রশ্ন উঠতে শুরু করেছিল এত টাকা নিয়ে গাড়িতে করে কোথায় যাচ্ছিলেন তারা? ঝাড়খন্ডে সরকার ফেলার জন্য কোন ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন কিনা সে বিষয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। ইরফান আনসারির ভাই জানিয়েছেন প্রতিবছর শাড়ি কেনার জন্য বড় বাজারে আসেন বিধায়ক। সঙ্গে থাকে অনেক টাকা। এরপরই সাংবাদিক সম্মেলন করে ঝাড়খণ্ডের ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ইনচার্জ অভিনাশ পান্ডে তিন বিধায়ককে দল থেকে বহিষ্কার করেন।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?