সময় কলকাতা ডেস্কঃ উদ্ভব ঠাকরের সরকার পতনের ৪০ দিন পর শপথ নিল একনাথ শিন্ডের মন্ত্রিসভা। মঙ্গলবার মুম্বইতে একটি জমকালো অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ১৮ জন বিধায়ক। বিজেপি এবং বিক্ষুব্ধ শিবসেনা গোষ্ঠীর ৯জন করে বিধায়ক এদিন শপথ নেন। বেশ কিছুদিন ধরে বিরোধী শিবির একনাথ শিন্ডের মুখ্যমন্ত্রী হিসেবে এবং বিজেপির দেবেন্দ্র ফড়নবিসের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেও মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে বিলম্বের কারণে সমালোচনা হয়। তারই মাঝে একাধিকবার বৈঠক করেছিলেন একনাথ শিন্ডে শিবির এবং বিজেপি শিবির।

মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠকে বসেছিলেন একনাথ শিণ্ডে। পরবর্তীতে মন্ত্রী হিসেবে চূড়ান্ত হয় ১৮ জন বিধায়ক। মঙ্গলবার তারা মুম্বইতে শপথ নিলেন। বিজেপির তরফ থেকে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চন্দ্রকান্ত পাটিল ,সুধীর মুনগানটিওয়ার, গিরিশ মহাজন সুরেশ খাদে, রাধা কৃষ্ণ ভিখে পাটিল,রবীন্দ্র চৌহান, মঙ্গল প্রভাত লোধা, বিজয় কুমার গাভিত, অতুল সেভ। বিক্ষুব্ধ সেনা শিবির থেকে মন্ত্রী হয়েছেন দাদা ভুসে, সন্দীপন ভুমড়ে, উদয় সামন্ত তানাজি সাওয়ান্ত, আব্দুল সাত্তার, দীপক কেসরকার, গোলাপরাও পাতিল, সঞ্জয় রাঠোর ,শম্ভুরাজে দেশাই। পরবর্তীতে মন্ত্রিসভার আরও সম্প্রসারণ হতে পারে, সে সম্ভাবনাও রয়েছে।


More Stories
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা
“সুখেন্দু শেখরের পথ নিন, দল ও পদ ছেড়ে প্রতিবাদ করুন”
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির