Home » ব্যোমকেশ হত্যামঞ্চ মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে

ব্যোমকেশ হত্যামঞ্চ মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে

সময় কলকাতা ডেস্কঃ সদ্যই মুক্তি পেয়েছে অরিন্দম শীল পরিচালিত ব্যোমকেশ হত্যামঞ্চ ছবিটি। এবার বিদেশেও দেখা মিলবে এই ছবির। জানা গিয়েছে,নিউ সাউথ ওয়েলস, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, কানাডার বিভিন্ন প্রদেশে, ব্ল্যাক টাউন, ইউএই ও ইউএসএ -তে মুক্তি পাচ্ছে আবির চট্টোপাধ্যায় অভিনীতি এই ছবি। ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে ব্যোমকেশ হত্যামঞ্চ ছবিটি।

ব্যোমকেশ হত্যামঞ্চ’ অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকেই। দেখা গিয়েছে,প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। তবে শুধুই কি খুন? নাকি অন্য কিছু? তারই আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ।

ছবিতে রয়েছেন আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, সোহিনী সরকার। ছবির মূল কাহিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরই। কেননা ছবির মূল কাহিনি ‘বিশুপাল বধ’ লেখার সময়ই প্রয়াত হয়েছিলেন শরদিন্দু। মৃত্যুর আগে কাহিনিটি পুরোপুরি শেষ করে যেতে পারেননি তিনি। এবার সেই ‘অসমাপ্ত কাহিনি’ই বড় পর্দায় দেখা গেল! আর সেই কাহিনিটি শেষ করেলেন পরিচালক অরিন্দম শীল ও পদ্মনাভ দাশগুপ্ত।

ছবি প্রসঙ্গে পরিচালক অরিন্দম শীল বলছেন, ‘চতুর্থ ব্যোমকেশের রহস্য সমাধান করার অভিজ্ঞতা সবচেয়ে আলাদা। এত বড় একটা টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুবই সুন্দর। ছবির কাস্টিং প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের এই ছবি নিয়ে অনেকটা আশা রয়েছে। বাকি ব্যোমকেশগুলোর থেকে বেশকিছুটা আলাদা এই ব্যোমকেশ। আশা করি বাকি সব ব্যোমকেশের মতো দর্শকরা ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-কেও ভালবাসায় ভরিয়ে দেবেন।’

About Post Author