সময় কলকাতা ডেস্ক :রাজ্য সরকারের খেলা হবে দিবসে রীতিমত দাবাং মুডে একের পর এক সভা থেকে কড়া ভোকাল টনিক দিচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার সকালে রাজভবনে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পালরা গিয়েছিলেন রাজ্যপাল লা গণেশনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারত। রাজভবন থেকে বেরোনোর পর সুকান্ত মজুমদারের গলায় শোনা গিয়েছে একের পর এক বিস্ফোরক উক্তি। তাঁর দাবি, প্রশাসনের সহযোগিতা ছাড়া গরু-কয়লা পাচারের দুর্নীতি ঘটেনি। যথাযথ প্রমাণে মুখ্যমন্ত্রী জড়িত থাকার আভাস মিললে তাঁর বাড়িতেও যাবে ইডি-সিবিআই।

তৃণমূলের ‘খেলা হবে’ দিবস নিয়েও এদিন বেনজির কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। মঙ্গলবার রাজভবন থেকেই জেলা সফরে বেরিয়ে প্রথমে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে বারাসত পর্যন্ত একটি বাইক ব়্যালিতে নেতৃত্বে ছিলেন তিনি। ব়্যালিতে হেলমেট ছাড়াই দাবাং স্টাইলে বাইক চালাতে দেখা গিয়েছে রাজ্য বিজেপি সভাপতিকে। সেই কর্মসূচিতে যোগ দিয়েই রাজ্য সমালোচনায় সরব হতে দেখা যায় তাঁকে৷ সুকান্ত মজুমদারের অভিযোগ, একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যেভাবে হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, আবারও সেই পরিবেশ তৈরিতে উস্কানি দিচ্ছে ঘাসফুল শিবির। তিনি এদিন সভামঞ্চ থেকে ঝাঁঝালো গলায় বলে ওঠেন, এরকম হলে বিজেপিও চুপ করে থাকবে না৷ সমান মাঠে পুলিশকে সরিয়ে খেলা হবে।

তৃণমূলের ইডি সিবিআই পদক্ষেপের বিরোধীতা মিছিলকে চোর বাঁচাও যাত্রা নিয়ে তীব্র কটাক্ষ করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি প্রাক্তন শিল্পমন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে তৃণমূলের ভূমিকা নিয়েও কড়া সমালোচনা করেন তিনি। রাজ্যের নেতা মন্ত্রীদের চুরি রুখতে হবে। তাই নবান্ন অভিযানে প্রয়োজনে ঝান্ডার পাশাপাশি ডান্ডা হাতে নামতে হবে। মঙ্গলবার জেলা সফরে দলীয় কর্মীদেরও ভোকাল টনিক দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?