সময় কলকাতা ডেস্ক : যাত্রী হেনস্থার অভিযোগ নদীয়ার নবদ্বীপ ধাম টেশনের টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। অভিযোগ বৈধ টিকিট থাকা সত্ত্বেও মোটা টাকা গচ্ছা দিতে হল একদল যাত্রীকে। এক্সপ্রেস ট্রেনের ছটি টিকিটের মধ্যে একটি টিকিট লোকাল ট্রেনের এই অভিযোগে চূড়ান্ত হেনস্থা করার অভিযোগ উঠেছে।

বুধবার আনুমানিক সকাল সাড়ে সাতটা নাগাদ হাওড়া স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটে মানিক দেবনাথ ও তার পরিবারের পাঁচ জন সদস্য বালুরঘাট এক্সপ্রেস ট্রেনে ওঠেন। এরপর নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেন থামলে পড়ে মানিক দেবনাথ তার ৮৫ বছরের বৃদ্ধা মা সহ তার পরিবারের সদস্যরা নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে বের হতে গেলে তাদেরকে আটকায় এবং টিকিট দেখাতে বলে। তখনই জানা যায় ৬ টি টিকিটের মধ্যে একটি টিকিট লোকাল ট্রেনের টিকিট। লোকাল ট্রেনের একটি টিকিট নিয়ে শুরু হয় যাত্রী ভোগান্তি।

মানিক বাবু ও তার ছেলের অভিযোগ তাদের সাথে ৮৫ বছরের বৃদ্ধা মহিলা থাকা সত্ত্বেও অত্যন্ত নির্দয়ভাবে টিকিট পরীক্ষক তাদেরকে হেনস্থা করে। বয়স্ক বৃদ্ধা মহিলাকে প্ল্যাটফর্মে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে বেশ কিছুক্ষণ সময়। এছাড়াও মানিক বাবু জানান টিকিট পরীক্ষককে তিনি বার বার বোঝানোর চেষ্টা করেন হাওড়া স্টেশনে টিকিট কাউন্টার থেকে ভুলবশত এক্সপ্রেস ট্রেনের ছটি টিকিটের জায়গায় এক্সপ্রেস ট্রেনের পাঁচটি টিকিটের এবং একটি লোকাল ট্রেনের টিকিট দিয়েছে। যদিও তিনি দাবি করেন কাউন্টারে এক্সপ্রেস ট্রেনের ছটি টিকিটের টাকাই নেওয়া হয়েছে। এরপরে ও ওই কর্তব্যরত টিকিট পরীক্ষক তাদের কোন কথা না শুনে তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন।
প্রসঙ্গত , কিছুদিন আগেও রানাঘাট স্টেশনে এক অসুস্থ মহিলাকে টিকিট পরীক্ষকের হেনস্তার খবর উঠে এসেছিল শিরোনামে। আবারও নিত্যযাত্রীদের হেনস্তার অভিযোগ উঠল নবদ্বীপ ধাম স্টেশনের কর্তব্যরত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে নবদ্বীপ ধাম রেলস্টেশনের স্টেশন মাস্টার ও রেল পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর