সময় কলকাতা ডেস্কঃ
আজ ১৮ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩০ তম দিন।
আজকের দিনের বিশেষ গুরুত্ব :
১৮০০ – লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন।
১৯৪৫ – তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়।
১৯৫৮ – ব্রজেন দাস ,প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন।
১৯৬১ – বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম শুরু হয়।
১৯৭৪-ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজস্থান প্রদেশের মরুভূমিতে প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন :
১৭০০ – প্রথম বাজিরাও, একজন প্রসিদ্ধ ভারতীয় সেনাপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৭৯৪ – ইংরেজ সাংবাদিক ও ঐতিহাসিক, জনপ্রিয় সংবাদপত্র “ফ্রেন্ড অব ইন্ডিয়া” র প্রকাশক জন ক্লার্ক মার্শম্যান –এর জন্মদিন আজ।
১৯০০ – বিজয়লক্ষ্মী পণ্ডিত, ভারতীয় কূটনৈতিক, রাজনীতিবিদ ও রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদে ভারতের প্রথম মহিলা সভাপতি এদিন জন্মান।
১৯৩৪ – গুলজার, প্রখ্যাত ভারতীয় কবি, সুরকার ও চলচ্চিত্র পরিচালক আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৪ – ভারতীয় ব্যবসায়ী মহিলা রাজনীতিবিদ ভি কে শশিকলা-র জন্মদিন আজ।
১৯৬৭ – দলের মেহেন্দী, ভারতীয় কন্ঠশিল্পী, সুরকার, গীতিকার, লেখক, প্রযোজক, সম্পাদক এবং পরিবেশবিদ এদিন জন্মান।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৮৯৮ – রামতনু লাহিড়ী, বাঙালি সমাজ সংস্কারক ও শিক্ষাসংগঠক আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৫ – বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানী-র প্রয়াণ দিবস আজ।
১৯৬৯ – ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক হুমায়ুন কবির আজকের দিনে প্রয়াত হন।
১৯৭৫ – রাজনীতিবিদ এবং বাংলা ভাষা আন্দোলনের একজন অন্যতম নেতা শওকত আলী-র প্রয়াণ দিবস আজ।
১৯৮০ – দেবব্রত বিশ্বাস, স্বনামধন্য ভারতীয় বাঙালি রবীন্দ্রসঙ্গীত গায়ক ও শিক্ষক এদিন প্রয়াত হন।
১৯৯৮ – পার্সিস খামবাট্টা, একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী-র প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি