Home » কার্টুনে হাজির বনি-কৌশানী

কার্টুনে হাজির বনি-কৌশানী

সময় কলকাতা ডেস্কঃ কাজের ব্যস্ততার মাঝেই এবার ছুটি কাটাতে দুবাই –এর উদ্দ্যেশ্যে বেরিয়ে পড়েছেন বাংলা ইন্ডাস্ট্রির রিয়েল লাইফ জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়। দুবাইয়ের রাস্তায় কখনও কার্টুন চরিত্রদের সঙ্গে আবার কখনও নিছক গানের সঙ্গে ছবি দিয়েছেন বনি-কৌশানি। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবিও পোস্ট করেছেন সেলেব জুটি।

সদ্য মুক্তি পেয়েছে তাঁদের নতুন ছবি অন্তর্জাল। এই মুহূর্তে তাঁদের হাতে রয়েছে একাধিক ছবি। যেমন- শুভ বিজয়া ও ডাল বাটি চুরমা চচ্চড়ি। জানা গিয়েছে, প্রত্যেকটি ছবিতেই নতুনভাবে দেখা যাবে বনি-কৌশানীকে। অন্যদিকে বনি- কৌশানির আরও এক নতুন ছবি, ‘রাতের শহর’ রূপোলি পর্দায় আসছে। আর সেই গল্পে রাতের শহরেই দেখা হবে নায়ক নায়িকার।

২৯ জুলাই মুক্তি পেয়েছে অন্তর্জাল ছবিটি। ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন বনি ও কৌশানি। বনির চরিত্রের নাম অপূর্ব সেনগুপ্ত। কৌশানির চরিত্রের নাম লহরী। মূলত এটি একটি নারীকেন্দ্রিক থ্রিলার ছবি।

About Post Author