সময় কলকাতা ডেস্কঃ ট্রাকের ধাক্কায় মৃত্যু হল পাঁচ তীর্থযাত্রীর। পথ দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানে পালি জেলার সুমেরপুর এলাকায় ।
পুলিশ সূত্রে খবর, জয়সলমীরের রামদেবরা মন্দির দর্শনের জন্য ট্র্যাক্টরে করে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। সেই সময় তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া একটি ট্র্যাক্টরকে ধাক্কা মারে প্রবল বেগে আসা একটি ট্রাক। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচ তীর্থযাত্রীর। ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে উদ্ধারকারী দল।
এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দপ্তরের টুইটার হ্যান্ডেলে টুইটে তিনি লিখেছেন, ”রাজস্থানের পালিতে দুর্ঘটনাটি দুঃখজনক। এই দুঃসময়ে আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”

টুইট করে শোকপ্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। তিনি লেখেন, “রাজস্থানের পালিতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।”


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর