Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ২০ আগস্ট,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৩১ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে।
১৮২৮ – হিন্দুধর্ম সংস্কারক রাজা রামমোহন রায় ও তার বন্ধুবর্গ মিলে এক সর্বজনীন উপাসনার মাধ্যমে কলকাতায় ব্রাহ্মসমাজ শুরু করেন।
১৮৯৭ – আজকের দিনে চিকিৎসক রোনাল্ড রস অ্যানোফিলিস মশা বাহিত ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেছিলেন।
১৯৬১ -পূর্ব ও পশ্চিম জার্মানির মধ্যে বার্লিন প্রাচীর তৈরির কাজ শেষ হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৮৬৩ – শিক্ষক, শিক্ষাব্রতী, সমাজসেবী মৌলভী আবদুল করিম আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৬৪ – বাঙালি বিজ্ঞান লেখক ও অধ্যাপক রামেন্দ্রসুন্দর ত্রিবেদী-র জন্মদিন আজ।
১৮৮৬ – রবীন্দ্রসাহিত্য সমালোচক ও সাহিত্যিক অজিতকুমার চক্রবর্তী এদিন জন্মান।
১৮৯৬ – গোষ্ঠ পাল, ভারতীয় ফুটবলার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯০১ – বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক সরোজকুমার রায়চৌধুরীর জন্মদিন আজ।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯০৬ – আনন্দমোহন বসু, বাঙালি রাজনীতিবিদ এবং সমাজসেবক আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৬ -বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার গৌরীপ্রসন্ন মজুমদার-এর প্রয়াণ দিবস আজ।
২০১৩- ভারতীয় চিকিৎসক, সমাজসেবী,যুক্তিবাদী ও মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতির প্রতিষ্ঠাতা-সভাপতি নরেন্দ্র দাভোলকার এদিন প্রয়াত হন।

About Post Author