সময় কলকাতা ডেস্কঃ সীমান্ত থেকে সুন্দরবন অঞ্চলের প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে আইপিএলের ধাঁচে শুরু হল বসিরহাট প্রিমিয়ার লিগ এর প্রস্তুতি।
সুন্দরবনের প্রতিভাবান উঠতি ক্রিকেট তারকাদের নিয়ে শুরু হতে চলেছে বসিরহাট প্রিমিয়ার লিগ সিজন টু। দু বছর মহামারী কোভিডের কারণে মানুষ কাটিয়েছে গৃহবন্দী হয়ে। পরিস্থিতি স্বাভাবিক হতেই ২০২১ সালে টাকি এরিয়ান ক্লাবের মাঠে শুরু হয়েছিল বসিরহাট প্রিমিয়ার লিগ সিজন ওয়ান। ক্রিকেটপ্রেমী মানুষ এই খেলার স্বাদ উপভোগ করতে মাঠমুখী হয়েছিল। গত বছর প্রিমিয়ার লিগের অভূতপূর্ব সাফল্য পাওয়ার পর এ বছর শুরু হতে চলেছে বসিরহাট প্রিমিয়ার লিগ সিজন টু। মোট আটটি ফ্র্যাঞ্চাইজি টিম এই খেলায় অংশগ্রহণ করবে। এই টিমগুলির ক্রিকেটার নির্বাচনের জন্য বসিরহাটের টাউনহলে হয়ে গেল ক্রিকেটারদের নিলামপর্ব। বসিরহাট প্রিমিয়ার লিগ কমিটির সভাপতি বলেন,” গত বছরের সাফল্যের পর এই বছর বসিরহাট বি এস এস এ ময়দানে আমরা এই খেলার আয়োজন করছি।”

বসিরহাটের প্রাণকেন্দ্র বি এস এস এ মাঠে এ বছর এই প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হবে। চলতি বছরের ডিসেম্বর মাসের ১১ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত। আইপিএলের ধাঁচে বসিরহাটের বুকে বসিরহাট প্রিমিয়ার লিগ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় শহরবাসী।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার