Home » নিম্নমুখী কোভিড গ্রাফ

নিম্নমুখী কোভিড গ্রাফ

সময় কলকাতা ডেস্কঃ অনেকটা কমল করোনা সংক্রমণ। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। বেশ কয়েকটি রাজ্যের করোনা গ্রাফ এখনও উদ্বেগজনক। মহারাষ্ট্র, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটকের মতো রাজ্যগুলির পরিসংখ্যান নিয়ে যথেষ্ট চিন্তা রয়েছে। দিল্লিতে ওমিক্রনের নতুন কোনও সাব ভ্যারিয়েন্ট কাজ করছে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মহল।

সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫৩১ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৯৭ হাজার ৬৪৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১,৭২৬ জন। সুস্থতার হার ৯৮.৫৯ শতাংশ। তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনার টিকার ডোজ পেয়েছেন ২১০ কোটি ২ লক্ষের বেশি মানুষ।

অন্যদিকে, টিকাকরণে জোর দিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে রাজ্যের করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বুস্টার ডোজের উপর জোর দেওয়া হচ্ছে। বাংলাজুড়ে বেড়েছে বুস্টার ডোজ নেওয়ার হার। উৎসবের মরসুমে সংক্রমণ যাতে বাড়তে না পারে সে কারণেই পুজোর আগেই সরকারি তরফে কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

About Post Author