Home » শেষ হল প্রজাপ্রতির শুটিং

শেষ হল প্রজাপ্রতির শুটিং

সময় কলকাতা ডেস্কঃ দেব ও মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ সিনেমার শুটিং শেষ হল। গোটা টিমের ছবি পোস্ট করে শুটিং শেষের খবর জানিয়েছে প্রযোজনা সংস্থা। জানা গিয়েছে, সব ঠিক থাকলে এবছর ক্রিসমাসেই মুক্তি পাবে এই সিনেমা।

এই ছবির হাত ধরেই প্রথমবার বড়পর্দায় পা রেখেছেন ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। অন্যদিকে, বাবা-ছেলের জুটি হিসেবে এই ছবিতে দেখা যাবে দেব এবং মিঠুনকে। জানা গিয়েছে, বাবা ও ছেলের সম্পর্কের গল্পই বলবে এই ছবি। ইতিমধ্যেই বিভিন্ন সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, শুটিং ফ্লোরে কখনও রাজনীতি নিয়ে সহ শিল্পীদের সঙ্গে কথা হয় না। এক্ষেত্রে রাজনীতি আসার কোনও প্রশ্নই নেই। সম্প্রতি, এই সিনেমার শুটিংয়ের জন্য বারাণসী গিয়েছিল গোটা টিম। সেখান থেকে বেশ কিছু ছবিও পোস্ট করেন দেব। সূত্রের খবর , মূলত কলকাতা ও বারাণসী-জুড়েই ছবির শুটিং হয়েছে।

অন্যদিকে ৪৬ বছর পর ফের এই ছবিতে একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও মমতা শংকর জুটিকে। ‘মৃগয়া’ সিনেমায় মৃণাল সেন রুপোলি পর্দায় এই জুটি বেঁধেছিলেন। উত্তম-সুচিত্রা, উত্তম-সুপ্রিয়া এবং সৌমিত্র-সন্ধ্যা জুটি চিরকালই দর্শকের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিল। তবুও মিঠুন-মমতা শঙ্কর জুটিকে যেন আলাদা করেই মনে রাখতে হয়।

চলতি বছরের সরস্বতী পুজোর সময়েই এই ছবির ফার্স্টলুক প্রকাশ্যে এনেছিলেন দেব। ইনস্টাগ্রামে ছবির প্রথম লুক শেয়ার করে দেব লিখেছিলেন, ‘বাঙালির ভ্যালেন্টাইন্স ডে– তে সারাদিন হোক মাতামাতি, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের প্রজাপতি।’

About Post Author