সময় কলকাতা ডেস্ক : বনগাঁ পুর-উপনির্বাচনে (Bongaon Municipality Bye-election ) জয়ের রং যথারীতি সবুজ। বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডে নিকটতম বিজেপি প্রার্থী অরূপ কুমার পালকে ২১১৮ ভোটে হারিয়ে জয়ী হলেন তৃণমূলের পাপাই রাহা। বিরোধীদের করা বুথ দখলের অভিযোগ থাকলেও বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডটি নিজেদের দখলে রাখল তৃণমূল।

উল্লেখ্য, কয়েকমাস আগে পুর- নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের বিজয় রথ যখন উড়েছিল তখন বনগাঁর এই ওয়ার্ডটিতে জনপ্রিয় তৃণমূল নেতা দিলীপ দাস জিতেছিলেন মাত্র ৩৮৬ ভোটে। তিনি পেয়েছিলেন ১৩৬১ ভোট। তাঁর মৃত্যুর পরে,কয়েকমাসের ব্যবধানে হওয়া পুর উপনির্বাচনের সময় রাজ্যজুড়ে দুর্নীতির অভিযোগে জর্জরিত হলেও তৃণমূল বনগাঁয় নিজেদের ভোট অনেক বাড়িয়ে নিয়েছে।২৮৪২ ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা ।বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ৭২৪। তৃতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী ধৃতিমান পালের প্রাপ্ত ভোট ৩৩২। কংগ্রেসের প্রভাষ পাল পেয়েছেন ৫২ টি ভোট


More Stories
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?