সময় কলকাতা ডেস্কঃ বন্ধুদের সঙ্গে নেশা করতে বসে নেশার ঘোরেই ঘটে গেল বিপত্তি। যার কারণে শেষ অবধি হাসপাতালে ছুটতে হল যুবককে। তাঁর পেটের এক্স-রে রিপোর্ট দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ চিকিৎসকদের।

জানা গিয়েছে,ওড়িশার গঞ্জমের বাসিন্দা ক্রুশনা রাউত। কর্মসূত্রে তিনি সুরাটে থাকেন। সেখানেই বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন ক্রুশনা। এরপর নেশাগ্রস্ত অবস্থায় মজার ছলেই তাঁর পায়ুদ্বারে একটি স্টিলের গ্লাস ঢুকিয়ে দেয় বন্ধুরা। সেসময় নেশার ঘোরে বিষয়টি বুঝতে পারেননি ক্রুশনা। নেশা কাটতেই তীব্র যন্ত্রণা শুরু হয় ওই যুবকের তলপেটে। কিন্তু লজ্জায় পরিবারের কাউকে কিছু জানাতে পারেননি তিনি। এরপর যন্ত্রণা আরও বাড়তে থাকায় ওড়িশার গঞ্জমে নিজের বাড়িতে ফিরে আসেন ক্রুশান। বাড়ি ফেরার পর থেকেই পেট ফুলতে শুরু করে ওই যুবকের। মল মূত্রত্যাগ বন্ধ হয়ে যায় তাঁর। এহেন পরিস্থিতিতে পরিবারের সদস্যরা ক্রুশানকে এমকেসিজি মেডিক্যাল কলেজে নিয়ে যান। সেখানে গিয়ে ওই যুবকের চিকিৎসা শুরু হতেই মাথায় হাত ডাক্তারদের।

এরপর ডাক্তাররা ক্রুশনার এক্স রে প্লেটে দেখেন,তাঁর ক্ষুদ্রান্ত্রে আটকে রয়েছে স্টিলের গ্লাস। প্রথমে চিকিৎসকরা ক্রুশনার পায়ুদ্বার থেকে গ্লাসটি বের করার চেষ্টা করে। তাতে চিকিৎসকেরা ব্যর্থ হয়। শেষে অস্ত্রোপচার করতে বাধ্য হন চিকিৎসকরা। অবশেষে অভিজ্ঞ চিকিৎসকদের চেষ্টায় যুবকের ক্ষুদ্রান্ত্র কেটে গ্লাসটি বের করে আনা হয়। আপাতত ওই যুবক সুস্থ আছে বলেই জানা গিয়েছে। কিন্তু পায়ুদ্বার দিয়ে কীভাবে স্টিলের গ্লাস ক্ষুদ্রান্ত্রে গেল, তা নিয়ে এখনও পর্যন্ত ধন্ধে চিকিৎসকরা।।


More Stories
চলে গেলেন মিঠু মুখার্জী
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী