সময় কলকাতা ডেস্কঃ নকল সৌন্দর্যে বিশ্বাসী নন আর তাই মিস ইংল্যান্ড প্রতিযোগিতার ৯৪ বছরের ইতিহাসে দৃষ্টান্ত রাখলেন তিনি lমেকআপ ছাড়াই মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিলেন ইংল্যান্ডের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। নাম মেলিসা রাউফ। কোনওরকম কৃত্রিমতা ছাড়াই মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় নজর কাড়বেন মেলিসা রাউফ। আর এই কারণেই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই গোটা বিশ্বের নজর কেড়েছেন তিনি।
মেলিসা রাউফ ২০ বছরের একজন মডেল। পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশনা করছেন তিনি। ২০২২-এর মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তিনি এই বছর তিনি যা করে দেখাতে চলেছেন যা গত ৯৪ বছরেও মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় এমনটা ঘটেনি। যদিও অল্প বয়সেই মেলিসা মেকআপ করা শুরু করেন। তবু এই প্রতিযোগিতার জন্য তিনি কোনওরকম কৃত্রিমতার সাহায্য নেবেন না।
জানা গিয়েছে,তিনি এই অক্টোবর মাসেই মিস ইংল্যান্ডের মুকুট পেতে আরও ৪০ জন মহিলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একটি সাক্ষাৎকারে মিস রাউফ জানান কেউ যদি তাঁর ত্বককে ভালবাসে, তাহলে সেটা মেকআপের মাধ্যমে ঢেকে ফেলার কোনও দরকার নেই । পাশাপাশি তিনি বলেন যে,অভ্যন্তরীণ সৌন্দর্যর কথা প্রচার করতে এবং সামাজিক মিডিয়াতে স্থায়ী সৌন্দর্যের আদর্শকে চ্যালেঞ্জ করতে চান তিনি।

মিস ইংল্যান্ডের ডিরেক্টর অ্যাঞ্জি বিসলে জানান যে, ২০১৯ সালে মিস ইংল্যান্ড প্রতিযোগিতায় একটি নতুন রাউন্ড শুরু করা হয়। সেখানে কোনওরকম মেকআপ ছাড়াই প্রতিযোগীদের অংশগ্রহণ করতে হয়। এর ফলে বিচারকদের বিচার করতে সুবিধা হয়। কিন্তু শুধু একটা ধাপেই মেকআপ ছাড়া থাকতে হয় প্রতিযোগীদের। জানা গিয়েছে,এবার গোটা একটা সিজন মেকআপ ছাড়া থাকতে চলেছেন মেলিসা রাউফ।।


More Stories
ফুলপিসি ও এডওয়ার্ড যেন যৌনতার ওরিয়েন্ট এক্সপ্রেস
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
শান্তি নেই শ্মশানেও -বঙ্গভূমির করুণ আখ্যান