সময় কলকাতা ডেস্কঃ
আজ ৩১ আগস্ট
আজ গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ২৪৩ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাবলী :
১৮৪৮ – সংবাদপত্রে প্রথমবারের মত আবহাওয়া বার্তা ছাপা শুরু করে।
১৮৫৮ – ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে।
১৯০৫ – বঙ্গভঙ্গ বিল পাস হয়।
১৯৫৯ – কলকাতায় খাদ্যের দাবিতে কৃষক মিছিলে ভারতের কংগ্রেস সরকারের গুলি চালনায় ৮০ জন নিহত হয়।
১৯৬৮ – ভারতে তৈরী উপগ্রহ ‘রোহিনী’ আকাশপথে যাত্রা করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন:
১৮৭০ – ইতালীয় চিকিৎসক এবং শিক্ষাবিদ, নিজের নামে প্রতিষ্ঠা করা শিক্ষা দর্শন – “মন্টেসরি শিক্ষাপদ্ধতি”র জন্য সুপরিচিত মারিয়া মন্টেসরি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮৮৮ – কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবীর জন্মদিন আজ।
১৯১৯ – অমৃতা প্রীতম, ভারতীয় কবি ও লেখক এদিন জন্মান।
১৯৬৩ – বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র নির্মাতা ঋতুপর্ণ ঘোষ-এর জন্মদিন আজ।
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস:
১৯৭১ -বশীশ্বর সেন,খ্যাতনামা ভারতীয় বাঙালি কৃষি বিজ্ঞানী আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৫ – ফ্রাঙ্ক ম্যাকফারলেন বার্নেট, নোবেল পুরস্কার বিজয়ী জীববিজ্ঞানী এদিন প্রয়াত হন।
১৯৯৩ – অস্ট্রীয় বংশোদ্ভূত মার্কিন ইতিহাসবিদ ও কিউরেটর যিনি মূলত ভারতীয় শিল্পের ইতিহাস নিয়ে প্রসিদ্ধি লাভ করেন,স্টেলা ক্রামরিশ আজকের দিনে প্রয়াত হন।
২০২০ – মহামান্য প্রণব মুখোপাধ্যায়,ভারতের প্রথম বাঙালি ও ত্রয়োদশ রাষ্ট্রপতির প্রয়াণ দিবস আজ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি