সময় কলকাতা ডেস্কঃ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল পাঁচামীর পাথর শিল্প। বৈধ কাগজপত্রের দাবিতে ১ সেপ্টেম্বর থেকে সম্পূর্ণভাবে পাথর তোলার কাজ বন্ধ হল পাঁচামীর বিভিন্ন পাথর খাদান থেকে।
বীরভূম জেলা পাথর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৬ সালের আগে বীরভূমের প্রায় ২১৭ টি পাথর খাদান বৈধ ছিল । কিন্তু পরিবেশ দূষণের কারণে মামলা রুজু হয়। নতুন করে জারি করা হয় সার্কুলার। এরপর অবৈধ হয়ে যায় সমস্ত খাদান। খাদান মালিকদের কাছে বৈধ পরিবেশ দপ্তরের ছাড়পত্র নেই এমনটাই জানিয়েছে সমিতির সদস্যরা। ২১৭ টি খাদানের মধ্যে বৈধ কাগজপত্র রয়েছে মাত্র ৬ টি খাদানের। এই পরিস্থিতিতে অবৈধ খাদান চালাতে চাইছে না খাদান মালিকরা।
তাদের দাবি, “আমাদের নামে মামলা হতে পারে, আমরা গ্রেপ্তার হতে পারি। সে কারণেই আর কাগজপত্র না পাওয়া পর্যন্ত এখন খাদান চালাবো না।” খাদান মালিকদের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কর্মহীন হয়ে পড়েছে খাদান মালিক, শ্রমিক, গাড়িচালক সব মিলিয়ে প্রায় ১ লক্ষেরও বেশী মানুষ। কর্মহীন হয়ে যাওয়াই চরম অস্বস্তিতে পড়েছেন সেখানকার কর্মরত শ্রমিকরা। খাদান বন্ধ হয়ে গেলে কীভাবে সংসার চলবে সেই চিন্তায় দিন আনা দিন খাওয়া শ্রমিকরা।

খাদান মালিকদের এই সিদ্ধান্তের পরই বদলে গিয়েছে মহঃ বাজার ব্লকের অন্তর্গত পাঁচামী পাথর শিল্পের পরিবেশ। চারিদিক শুনশান, রাস্তায় দেখা নেই সারি সারি পাথর বোঝাই ট্রাকের ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী