Home » বৃষ্টি নেই! ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়ার ধান চাষীরা

বৃষ্টি নেই! ব্যাপক ক্ষতির মুখে পুরুলিয়ার ধান চাষীরা

সময় কলকাতা ডেস্ক: চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টি হয়নি। আর বৃষ্টির অভাবে ধান চাষে ব্যাপক ক্ষতি পুরুলিয়ায় । অনাবৃষ্টির কারনে ৫৮ শতাংশ চাষের জমিতে ধানের চারা লাগানো হলেও ফলন না হওয়ার আশঙ্কা রয়েছে । আর তাই চিন্তার ভাঁজ পুরুলিয়ার ধান চাষীদের কপালেl প্রশাসনের তরফে বিকল্প চাষের সন্ধান পেতে জরুরি উদ্যোগ পুরুলিয়ার কৃষি দপ্তরে ।

পর্যাপ্ত বৃষ্টির অভাবে জমিতে জল নেই। বর্ষার মরশুমে ধানের জমির মাটি ফেটে গিয়েছে। জলসেচের কোন উপায় নেই, কি করে ধান বাঁচাবেন তা নিয়ে চিন্তিত পুরুলিয়া জেলার ধানচাষীরা। বৃষ্টির অভাবে ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এমতাবস্থায় সরকারি সাহায্যের দিকে তাকিয়ে পুরুলিয়ার ধানচাষীরা।

মূলত পুরুলিয়ার জমি এক ফসলা । সেচের কোনো ব্যবস্থা না থাকায় রুক্ষ মাটিতে কেবল বৃষ্টির জলের উপর নির্ভর করে পুরুলিয়ায় আমন ধান চাষ হয় l প্রকৃতির খামখেয়ালির কারণে এবছর সেভাবে বর্ষা হয়নি l আর তাতেই o! l এই পরিস্থিতিতে কৃষকদেরকে ক্ষতির থেকে বাঁচাতে বিকল্প চাষের পথ বের করতে উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর ।

সম্প্রতি জেলার প্রশাসনিক আধিকারিকদের সাথে বিশেষ বৈঠকে মূলত বিকল্প চাষের ব্যাবস্থা নিয়েই আলোচনা হয়েছে। কি কি বিকল্প চাষ করা যেতে পারে? পাশাপাশি অভিযোগ, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না এমন পরিস্থিতিতে মাটির সৃষ্টি প্রকল্পের কাজ কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং জেলার জলাধার সংস্কার নিয়েও উদ্যোগী হয়েছেন প্রশাসন ।

About Post Author